সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ৫ম বীর বাহা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হৃদয় যুব সংঘ ঘোড়াঘাট পৌরসভায় ১১ টি দুর্গা মন্দিরে ৫৫ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে পৌর বিএনপি প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগের মুখে ইশরাক গ্যাস ও বিদ্যুৎ খাতের সংকট থেকে উত্তরণের জন্য বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে কালকিনি স্বেচ্ছাসেবক দলের সচেতনতামূলক লিফলেট বিতরণ সুগন্ধায় নৌ-পুলিশের মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৩ জেলে আটক বিষখালী নদীতে যৌথ অভিযান: ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, এতিমখানায় মাছ বিতরণ ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি, অতঃপর বদলি বরিশাল পুলিশে তোলপাড়! কলকাতার দুর্গাপুজায় ভয়াবহ পদপিষ্টের ঘটনা, নিহত ১০, আহত ২৫ ঝালকাঠিতে বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৩তম তিরোধান দিবস পালিত ​ঝালকাঠিতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৩তম তিরোধান দিবস পালিত

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৫:৩৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মরমী সাধক ও বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৩তম তিরোধান দিবস উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার (১৭ অক্টোবর) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জেলাজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
​বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
​পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সুধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বাউল সম্রাট লালন সাঁইয়ের অনন্য জীবনদর্শন, মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনা এবং বাংলা সংস্কৃতি ও সাহিত্য সাধনায় তাঁর কালজয়ী অবদানের কথা গুরুত্বের সাথে তুলে ধরেন।
​অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বসির গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন।
​আলোচনা সভা শেষে একই স্থানে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে লালন গীতি ও চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক সংস্কৃতিপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৩তম তিরোধান দিবস পালিত

ঝালকাঠিতে বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৩তম তিরোধান দিবস পালিত

আপডেট সময় : ০৫:৩৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬