ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের জেলা শাখার উদ্যোগে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) জেলা কার্যালয়ে আয়োজিত এই সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, দলীয় ঐক্য সুদৃঢ়করণ এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় রাজাপুর উপজেলা যুবদলের সহ-সভাপতি এ কে এম শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জুয়েল খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার সন্তান মো. গাজী বুলু এবং সাবেক ছাত্র ও যুবনেতা মো. রুবেল ফকিরসহ সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন সারির নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. জুয়েল খান বলেন, জাতীয়তাবাদী আদর্শ ধারণের পাশাপাশি মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও ইতিহাসকে তরুণ প্রজন্মের মাঝে সমুন্নত রাখা আমাদের প্রধান দায়িত্ব। সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সুদৃঢ় ঐক্য বজায় রাখার কোনো বিকল্প নেই।
সভায় উপস্থিত অন্য নেতাকর্মীরা সংগঠনের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করা এবং কেন্দ্র ঘোষিত আগামী দিনের যেকোনো রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে রাজপথে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.