দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজbuকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
প্রথমে তিনি ১ নং বুলাকীপুর ইউনিয়নের কানাগাড়ি বাজার-পার্বতীপুর হিন্দুপাড়া সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
তিনি ৩ নং সিংড়া ইউনিয়নের কামান
দুবার ঘাট থেকে চাঁনপাড়া বাজার হয়ে ভর্নাপাড়া বাজার সড়ক এবং ভর্নাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে সাতপাড়া হয়ে গোবিন্দপুর সড়ক, ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের চোপাগাড়ি-হাটপাড়া সড়ক, বানিয়ালপাড়া রোড থেকে করমজী ভিলেজ সড়ক এবং ২নং পালশা ইউনিয়নের পালশা ভিলেজ সড়ক কাজের উদ্বোধন করেন
এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন, সহকারী কমিশন ভূমি আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ওসি মোঃ মাহমুদ হাসান, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী,সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ।
এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.