নানা আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি ও অগ্নিনির্বাপণবিষয়ক সচেতনতামূলক জীবন্ত মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ফায়ার সার্ভিসের অংশগ্রহণে অগ্নিকাণ্ড প্রতিরোধ, জরুরি উদ্ধারকাজ ও প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় বাসাবাড়ি ও কর্মক্ষেত্রে আকস্মিক আগুন লাগলে তা দ্রুত নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও কিশোর কুমার দাস বলেন, “পূর্বপ্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি করা গেলে যেকোনো দুর্যোগে ক্ষতির পরিমাণ বহুগুণ কমিয়ে আনা সম্ভব। অগ্নিকাণ্ডসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্যোগ মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।”
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.