সংবাদ শিরোনাম ::
রাজাপুরে বিষখালী নদীতে মোবাইল কোর্ট: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২ জেলের কারাদণ্ড ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে জেলেদের নিয়ে মতবিনিময় সভা বাবুগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক তেঁতুলিয়ায় জমি নিয়ে বিরোধ ফলন্ত ধানক্ষেতে আগাছা নাশক প্রয়োগ; নিঃস্ব কৃষকের বুকফাটা আর্তনাদ, থানায় অভিযোগ ঝালকাঠিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’ বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরে ৪ টি স্বর্ণের বারসহ আটক১ নলছিটিতে চালককে ধাক্কা দিয়ে অটোরিকশা ছিনতাই, আটক ২ বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে জেলেদের নিয়ে মতবিনিময় সভা

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০১:০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জেলেদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে ঝালকাঠি শহরের কলাবাগান সংলগ্ন সুগন্ধা নদীর পাড়ে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং জেলেদের সার্বিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত এ সভার আয়োজন করা হয়।
​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান এবং ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জেলে সম্প্রদায়।
​সভায় বক্তারা মা ইলিশ রক্ষার গুরুত্ব ও সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে তুলে ধরেন। প্রজনন মৌসুমে নদীতে ইলিশ শিকার থেকে বিরত থাকতে এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য জেলেদের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া ইলিশের উৎপাদন বৃদ্ধি পেলে ভবিষ্যতে জেলেদেরই জীবিকা সুসংহত হবে বলে উল্লেখ করা হয়।
​উল্লেখ্য, মা ইলিশের প্রজনন সুরক্ষায় গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীসহ দেশের সকল নির্ধারিত নদ-নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে চার উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। পাশাপাশি নিবন্ধিত ও ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের সহায়তায় সরকারিভাবে ২৫ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে জেলেদের নিয়ে মতবিনিময় সভা

ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে জেলেদের নিয়ে মতবিনিময় সভা

আপডেট সময় : ০১:০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬