সারা দেশের ন্যায় বরিশালের বাবুগঞ্জে স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি কে সামনে রেখে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২ টায় বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা বলেন, কেউ ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা চাইলে তাতে সাড়া দেওয়া যাবে না। জেনেশুনে কাউকে টাকা দিয়ে প্রতারিত হলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে।
তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশে ইউএনও বলেন, “আপনারা কোনো ধরনের সুবিধা গ্রহণ কিংবা আপ্যায়ন গ্রহণ করবেন না। সঠিক তথ্য সংগ্রহ করবেন। এ ক্ষেত্রে কেউ চাপ প্রয়োগ করলে বা কোনো সমস্যার সৃষ্টি হলে উপজেলা প্রশাসনকে অবহিত করবেন।”
তিনি আরও বলেন, সরকারের এই মহৎ উদ্যোগ সফল করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সুলতান আহমেদ খান, যুগ্ম আহবায়ক ও রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি দুলাল চন্দ্র শাহা, রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ সুমন সিকদার।
এছাড়াও প্রেস কনফারেন্সে বাবুগঞ্জ উপজেলা কর্মরত সাংবাদিক ও ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুপার ভাইজার এবং তথ্য সংগ্রহকারীগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.