"শিশুবিয়ে আর নয় কন্যা করবে বিশ্বজয়" এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে সারা দেশের ন্যায় বরিশালের বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সুলতান আহমেদ খান।
উপজেলা শিশু বিষয়ক অফিসার মোঃ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির
সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শামসুল আলম ফকির,
রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম হাওলাদার, চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ওয়াহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি দুলাল চন্দ্র শাহা প্রমূখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোসাঃ শামীমা ইয়াসমিন।
এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.