ভান্ডারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, আদি ইসলামিয়া মিষ্টান্নকে ২০ হাজার টাকা জরিমানা
ভান্ডারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, আদি ইসলামিয়া মিষ্টান্নকে ২০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৬:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তৈরির অভিযোগে আদি ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডার-এর মোস্তফা হোসেন-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) ভান্ডারিয়া উপজেলায় পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে নিয়মিত বিভিন্ন ধরনের খাবার তৈরির বিষয়টি উঠে আসে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির দায়িত্বশীল ব্যক্তি মোস্তফাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হাসিবুল হাসান।
অভিযানকালে খাদ্য প্রস্তুত ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং জনস্বাস্থ্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



















