সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, আদি ইসলামিয়া মিষ্টান্নকে ২০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটে ৪ জুয়ারি আটক ভ্রাম্যমান আদালতে কারাদন্ড ও জরিমানা ​নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার কাঠালিয়ায় কোটি টাকার ব্রিজে কাঠের সাটারিং! তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা ও ভিডিও চিত্র ধারণের অভিযোগ মিথ্যা চাঁদাবাজি মামলায় বরগুনার সাংবাদিক আসাদ সবুজের জামিন ঝালকাঠিতে গভীর রাতে ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টার খোলা রাখার দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে যুবদল নেতাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ২০ পিছ ইয়াবা উদ্ধার আদালত চত্বরে ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু বাবুগঞ্জে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজ শিক্ষক আটক, সাময়িক বরখাস্ত প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

ঝালকাঠিতে যুবদল নেতাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ২০ পিছ ইয়াবা উদ্ধার

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ১১:৫৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুরে উপজেলা যুবদলের এক নেতাসহ দুই মাদক কারবারিকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলা সদরের জালিয়াবাড়ি এলাকার মৃত বাবুল হাওলাদারের ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জুবায়ের আল হাসান রাসেল এবং দক্ষিণ মনোহরপুর এলাকার মৃত আব্দুল শুক্কুর হাওলাদারের ছেলে মো. কামাল হোসেন নয়ন (৩৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মনোহরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাসেল ও নয়নকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বুধবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
এদিকে এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামীম তালুকদার বলেন, “অভিযোগ প্রমাণিত হয়ে তারা দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কোনো মাদকসেবী বা ব্যবসায়ীর স্থান ঝালকাঠি যুবদলে হবে না। ঝালকাঠিতেও আমরা মাদককে জিরো টলারেন্স ঘোষণা করেছি; অপরাধী যেই হোক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে যুবদল নেতাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ২০ পিছ ইয়াবা উদ্ধার

ঝালকাঠিতে যুবদল নেতাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ২০ পিছ ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ১১:৫৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬