ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. শহিদ আলম (৪১) ওরফে ‘ট্রান্সপোর্ট শহিদ’ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার শহিদ আলম নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। তিনি উপজেলার ভরতকাঠি গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নলছিটি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-৮)।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, নিয়মিত মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.