দর্শনায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
দর্শনায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
- আপডেট সময় : ০১:৩১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

দর্শনায় পৌর প্রবীণ কমিটির উদ্যোগে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় দর্শনা পুরাতন বাজার পৌর প্রবীণ কমিটির নিজস্ব কার্যালয়ে কমিটির সভাপতি হাজী মোঃ ফজলুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হোসেন, বিশিষ্ঠ শিল্পপতি ও জেলা বিএনপি নেতা ইন্জিঃ মখলেছুর রহমান টিপু তরফদার,দর্শনা পৌর প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক হাজী মোঃ আকমত আলী, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ,প্রবীণ কমিটির সহ সভাপতি মোছাঃ হাসিনা আক্তার বাণু ও মোঃ খালেকুজ্জামান পৌর সমন্বয়ক মাহবুবুল ইসলাম খোকন,জহিরুল ইসলাম জুলু। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক হানিফ মন্ডল ও সাংবাদিক আজাদুল ইসলাম টোটন।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন বলেন,প্রবীণরা হলো সমাজের মুরব্বি।তাদের দেখানো পথে অগ্রসর হলে, তাদের পরামর্শে ও সাথে নিয়ে নবীণরা কাজ করলে দেশ এগিয়ে যাবে।তাদের বোঝা মনে করা যাবেনা,কষ্ট দেয়া যাবেনা,মনে রাখতে হবে আমরাও একদিন তাদের মতো বয়সের ভারে নুয়ে পড়বো।












