সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, শিক্ষক আটক অভিযোগের পর শিবিরের ‘সাথী’ পদ হারালেন রাকসু জিএস আম্মার বাগেরহাটে ২ হাজার ৪২ গ্যাস সিলিন্ডার জব্দ লাইসেন্সের ৫০ গুণের বেশি সিলিন্ডার মজুদের অভিযোগ | মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারও উদ্ধার | প্রতিষ্ঠানের মালিকের দুই মাসের কারাদণ্ড দর্শনায় গাছের সাথে ধাক্কা মেরে মটরসাইকেল চালকের মৃত্যু ভান্ডারিয়ায় মাদক,জুয়া, কিশোর গ্যাং এর বিরুদ্ধে কমিউনিটি পুলিশিংয়ের কঠোর অবস্থানের ঘোষণা ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, চারজনকে শোকজ ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল ৫০৬ কোটি টাকা আখ গাছের ফলন ও পরিচর্যা দেখতে চাষীর জমিতে কেরুজ এমডি পাঠদান চলাকালে বিদ্যালয়ের বাহিরে দুই শিক্ষার্থী, অভিভাবকের কাছে হস্তান্তর ঘোড়াঘাটে ৩৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব ব্যস্ত প্রতিমাশিল্পীরা

ভান্ডারিয়ায় মাদক,জুয়া, কিশোর গ্যাং এর বিরুদ্ধে কমিউনিটি পুলিশিংয়ের কঠোর অবস্থানের ঘোষণা

মোঃ মেহেদী হাসান পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:২৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে বখাটেদের উৎপাত, মাদক সেবন, ইভটিজিং, কিশোর গ্যাং ও অনলাইন জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে উপজেলা কমিউনিটি পুলিশিং।

কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক এইচ এম শামীম বলেন, তরুণ সমাজকে মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে হবে। একই সঙ্গে সুন্দর ও নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকার বিদ্যালয়, কলেজ ও মাদরাসার আশপাশে দিনের বিভিন্ন সময়ে উদ্দেশ্যহীনভাবে কিছু তরুণ-যুবকের অবস্থান এবং মাদকসেবীদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের ইভটিজিং, জোরপূর্বক প্রেমের প্রস্তাব, হুমকি এবং কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
এ পরিস্থিতিতে শিক্ষার্থী, অভিভাবক, যুবসমাজ ও সাধারণ জনগণকে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

কমিউনিটি পুলিশিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালীন সময়ে স্কুল-কলেজ ও মাদরাসার আশপাশে উদ্দেশ্যহীনভাবে কাউকে অবস্থান করতে দেখা গেলে তার পরিচয় যাচাইসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইভটিজিং বা অন্য কোনো সামাজিক অপরাধের প্রমাণ পাওয়া গেলেও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এছাড়া মাদক সেবন, মাদক ক্রয়-বিক্রয় ও মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার কথা জানানো হয়েছে। অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।
কমিউনিটি পুলিশিংয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, শিক্ষার্থী ও তরুণদের ভবিষ্যৎ সুরক্ষায় অভিভাবকদেরও সন্তানদের চলাফেরা ও অনলাইন কার্যক্রমের বিষয়ে সচেতন থাকতে হবে। সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভান্ডারিয়ায় মাদক,জুয়া, কিশোর গ্যাং এর বিরুদ্ধে কমিউনিটি পুলিশিংয়ের কঠোর অবস্থানের ঘোষণা

ভান্ডারিয়ায় মাদক,জুয়া, কিশোর গ্যাং এর বিরুদ্ধে কমিউনিটি পুলিশিংয়ের কঠোর অবস্থানের ঘোষণা

আপডেট সময় : ০৩:২৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬