দিনাজপুরের ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ করেছে ঘোড়ারঘাট থানা পুলিশ। এ ঘটনায় নুরুল ইসলাম (৭০) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটক নুরুল ইসলাম উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিন মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ১ নং বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ১২০ বস্তা চাল কিনে নিজ বাড়ির গুদামে মজুত করেন নুরুল ইসলাম।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা-পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চালগুলো জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন,১২০ বস্তা চাল জব্দ করা হয়েছে। জব চাঁলগুলো থানায় রাখা হয়েছে। তিনি বলেন, জব্দ করা চালের ঘটনায় আটক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা মামলা অজু করে তাকে মঙ্গলবার প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.