সংবাদ শিরোনাম ::
সেই শিশুকন্যার লেখাপড়ার দায়িত্ব নিলেন ইউএনও,বাবারও হবে কর্মসংস্থান ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী সন্তানদের আকুতি থানায় ডায়েরি চুয়াডাঙ্গায় ৩২ তম পুলিশ সুপার হিসেবে যশোরের মেহেদী শাহরিয়ার এর দায়িত্বভার গ্রহণ চুয়াডাঙ্গার গয়েয়পুর সীমান্ত হতে পিস্তল, গুলি ও মাদক উদ্ধার উজিরপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত ভান্ডারিয়ায় সাত শিক্ষার্থীকে অবিভাবকদের কাছে হস্তান্তর, পাঠদান চলাকালীন বাহিরে ঘোরাঘুরি না করার আহবান ইউএনওর ঝালকাঠি পৌর মেয়র পদে নতুন মুখের ঘোষণা: পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে আহমেদ সালাউদ্দিনের আত্মপ্রকাশ ঝালকাঠিতে ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদীর হট্টগোল, বিষপানে আত্মহত্যার হুমকি স্বামীকে কিডনি দিতে স্ত্রীর ভারতে রওয়ানা: মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানশিক্ষক মন্দিরা রানী প্রযুক্তির ছোঁয়ায় বিশ্বমঞ্চে যাবে ছৈলার চর: ঝালকাঠির জেলা প্রশাসক

চুয়াডাঙ্গার গয়েয়পুর সীমান্ত হতে পিস্তল, গুলি ও মাদক উদ্ধার

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার জীবননগর গয়েশপুর সীমান্ত হতে বিজিবি একটি দেশীয় পিস্তল, দু’রাউন্ড গুলি ও ৭৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেছে।এসব বহনকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে সীমান্তের ওপারে পালিয়ে যায়।
সোমবার সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ৫৮ বিজিবির আওতাধীন গয়েশপুর বিওপির হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে একটি টহল দল সোমবার ভোর ৫ টায় সীমান্ত পিলার ৬৭/২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের কুলোপাড়ার একটি আমবাগানে অবস্থান করছিল।এ সময় বিজিবির টহল দল একজন চোরাকারবারীকে ধাওয়া করলে সে একটি লাল প্লাস্টিকের নেটের বস্তা ফেলে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করার সময়
একই বস্তার মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো সবুজ পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।পরে উদ্ধার কৃত দেশীয় পিস্তল, গুলি ও এসকাফ সিরাপ জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গার গয়েয়পুর সীমান্ত হতে পিস্তল, গুলি ও মাদক উদ্ধার

চুয়াডাঙ্গার গয়েয়পুর সীমান্ত হতে পিস্তল, গুলি ও মাদক উদ্ধার

আপডেট সময় : ০৩:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬