ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস-২০২৬।
আজ রবিবার দুপুরে বিষখালী নদীর তীরে অবস্থিত জেলার ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন ভাসমান পর্যটনকেন্দ্র ছৈলার চরে এ উপলক্ষে এক বর্ণাঢ্য উৎসব ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রঙ-বেরঙের বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। ঝালকাঠির পর্যটন শিল্পকেও এই আধুনিক ধারার সাথে যুক্ত করতে হবে। ডিজিটাল প্রচার ও আধুনিক ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ছৈলার চরের মতো সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রগুলোকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে বিশ্বমঞ্চে তুলে ধরার ওপর জোর দেন তিনি।
পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, ছৈলার চরের লেক সংস্কার ও পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন ইতিমধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে স্থানীয় অর্থনীতিতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন। তিনি ছৈলার চরের প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ছৈলা গাছের বন ও জীববৈচিত্র্য রক্ষা করে একে একটি পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে স্থানীয় প্রশাসনের গৃহীত নানা উদ্যোগের কথা তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.