আসন্ন ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ রাজনৈতিক ও সফল ব্যবসায়ী আহমেদ সালাউদ্দিন। পরিবর্তনের সুদৃঢ় প্রতিশ্রুতি নিয়ে পৌর রাজনীতিতে নতুন মুখ হিসেবে তার এই আত্মপ্রকাশ ঘটেছে।
রোববার ২৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় ঝালকাঠি শহরের সাধনার মোড় থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে নিজের প্রার্থিতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা জানান তিনি।
এ সময় আহমেদ সালাউদ্দিন বলেন, ঝালকাঠি পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও নাগরিক সুযোগ-সুবিধার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চান তিনি। পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং বিভিন্ন জনসমস্যা সমাধানে ইতিবাচক পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নিজেকে পরিবর্তনের প্রতিজ্ঞাবদ্ধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও একটি পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তুলতে তিনি পৌরবাসীর আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
আহমেদ সালাউদ্দিন ঝালকাঠি জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং আমতলা মোড় এলাকার বাসিন্দা এবং সকলের পরিচিত মুখ। ব্যক্তিজীবনে তিনি একজন সফল ব্যবসায়ী। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আনছার উদ্দিন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.