চুয়াডাঙ্গার দর্শনায় লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশন এর আয়োজনে সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় দর্শনা পৌর এলাকার উপস্বাস্থ্য কেন্দ্রে এ ফ্লাগশিপ প্রগ্রামের আওতায় পরিচালিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন দর্শনা থানা লোকমোর্চার সভাপতি ও সাবেক অধ্যক্ষ মো: আজিজুর রহমান।ফ্ল্যাগসিপ প্রগ্রামের আওতায় পরিচালিত ও মতবিনিময় সভায় এছাড়া আলোচনা করেন কেন্দ্রর
উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোঃ ওয়াসিম আলী,দর্শনা থানা লোকমোর্চা এর সাধারণ সম্পাদক ও দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক মো: হাবিবুর রহমান বুলেট, সমন্বয়ক মো:রেজাউল ইসলাম,রাণী শাহ, সাংবাদিক হানিফ মন্ডল, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী মোঃ আব্দুল আলিম সজল।এসময় মফস্বল পর্যায়ে সেবার মান জনবান্ধব করণীয় লক্ষ্যে আলোচনা করা হয়। আলোচনায় স্থানীয় পর্যায়ে সেবার মান আরো উন্নত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়াদি উঠে আসে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.