চুয়াডাঙ্গার
ঝিনাইদহ বাস টার্মিনাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা এক অভিযান চালিয়ে একটি যাত্রীবাহি দূরপাল্রার বাস হতে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলের সভাপতিকে গ্রেপ্তার করেছে।
শনিবার দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় ও ঢাকা (হেডকোয়ার্টার)-এর বিশেষ যৌথ অভিযানে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়।এসময় আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া (উত্তরপাড়া) গ্রামের ইসমাইল হোসেনের ছেলে দোলোয়ার হোসেন ওরফে বাঘ দেলোয়ার (৫৫)কে আটক করে। ।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় পূর্বাশা পরিবহনের বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় দোলোয়ার হোসেনের কাছ থেকে ২ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম এবং ঢাকা (হেডকোয়ার্টার)-এর সহকারী পরিচালক মাহামুদ হাসান সাদিক। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে ২ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দোলোয়ার হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.