চুয়াডাঙ্গার জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক হয়েছে।
মঙ্গলবার দুপুরে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ১৫ সেপ্টেম্বর ভোর প্রায় ৭টার দিকে বাঘাডাংগা বিওপির আওতাধীন বাজারপাড়ার একটি মেহগনি বাগানে বিশেষ টহলের সময় সীমান্ত পিলার ৬০/৭৫-আর থেকে প্রায় ২০০ গজ ভেতরে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে হিজড়া সম্প্রদায়ের ৬ জনকে আটক করেন বিজিবি সদস্যরা।
আটককৃত ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে ১৪ই সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে মাটিলা বিওপি এলাকার শশ্মানঘাট থেকে ২২ বোতল ভারতীয় মদ ও ২ হাজার পিস ভারতীয় ওষুধ, সন্ধ্যায় গয়েশপুর বিওপি এলাকার গোয়ালপাড়া গ্রাম থেকে ৯৭ প্যাকেট এবং উথলী বিওপি এলাকার সন্তোষপুর গ্রাম থেকে আরও ১৩২ প্যাকেট ভারতীয় কীটনাশক জব্দ করা হয়। এছাড়া রাত পৌনে ১টার দিকে মাধবখালী বিওপি এলাকার একটি আমবাগান থেকে উদ্ধার করা হয় ৩৮৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট। তবে উদ্ধারকৃত মাদক ও চোরাচালান পণ্যের ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.