ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সারা দেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাটে তিন মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিনের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওছার শেখ, মেডিকেল অফিসার আব্দুল্লা আল মামুন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু,সহকারী শিক্ষক জামিরুল ইসলাম।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, স্কাউট শিক্ষার্থী, ও রাজনৈতিক ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
পরে র্যালী ও আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অতিথি বৃন্দ ও স্কাউট শিক্ষার্থীরা পরিছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.