সংবাদ শিরোনাম ::
বিরামপুরে গ্রাম পুলিশের প্যারেড অনুষ্ঠিত, অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন ওসি আব্দুর রাজ্জাক বাকেরগঞ্জে চিকিৎসককে মারধর: নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার মানবসেবায় অল্প সময়েই বাবুগঞ্জবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে হারুন মোল্লা ফাউন্ডেশন চিরঘুমে চলে গেলেন সমকালের অতিরিক্ত বার্তা সম্পাদকের বড় ভাই সাবেক শিক্ষক রফিকুল ইসলাম শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কী ঘটতে পারে, জানাল রয়টার্স বরিশালে চাঁদা না পেয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেয়া বিএনপি নেতার পদ স্তগিত রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে এক দিনে সাবেক কাউন্সিলরের ছেলেসহ গ্রেপ্তার ৬ বরিশালে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে মামলা; আসামি ১৬১

ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা

মো: মেহেদী হাসান: কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ সংরক্ষণ আইন ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মামলায় মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ ১০ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানসূত্রে জানা যায়, পরিবেশের ক্ষতিসাধন ও আইন অমান্য করার অপরাধে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধন-২০১০)’ এর ৬ক(খ) ও ১৫(১) ধারায় একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হাইড্রোলিক হর্ন ও অতিরিক্ত শব্দ সৃষ্টির অপরাধে ‘শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫’ এর ৬(১) ও ১৯(৪) ধারা মোতাবেক সাকুরা পরিবহনকে একটি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন জানান, জনস্বার্থে এবং পরিবেশ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের আইনি অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা

ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:৩৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬