সংবাদ শিরোনাম ::
বিরামপুরে গ্রাম পুলিশের প্যারেড অনুষ্ঠিত, অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন ওসি আব্দুর রাজ্জাক বাকেরগঞ্জে চিকিৎসককে মারধর: নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার মানবসেবায় অল্প সময়েই বাবুগঞ্জবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে হারুন মোল্লা ফাউন্ডেশন চিরঘুমে চলে গেলেন সমকালের অতিরিক্ত বার্তা সম্পাদকের বড় ভাই সাবেক শিক্ষক রফিকুল ইসলাম শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কী ঘটতে পারে, জানাল রয়টার্স বরিশালে চাঁদা না পেয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেয়া বিএনপি নেতার পদ স্তগিত রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে এক দিনে সাবেক কাউন্সিলরের ছেলেসহ গ্রেপ্তার ৬ বরিশালে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে মামলা; আসামি ১৬১

কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

মোঃ মেহেদী হাসান কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কাঁঠালিয়া সরকারি তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ অন্তরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

​বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি জেলা ছাত্রদলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জেলা ছাত্রদলের প্যাডে প্রকাশিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে ০২/০৯/২০২৬ তারিখ উল্লেখ রয়েছে।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে খালেদ মাহমুদকে তার সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। একই সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তার সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশ দেয়া হয়।

​ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মেদ সালাউদ্দিন ও সদস্যসচিব সাইদুল ইসলাম রনি বহিষ্কারের সিদ্ধান্তটি অনুমোদন করেন।

জানা যায়, এর আগে গত দুদিন আগে পুলিশের অভিযানে উপজেলার পশ্চিম আউড়া গ্রাম থেকে ৮ পিস ইয়াবাসহ আরও দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—পশ্চিম আউড়া গ্রামের বাসিন্দা এবং সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ১. অন্তর হাওলাদার (পিতা: হুমায়ুন হাওলাদার) এবং ২. মো. জাহিদুল ইসলাম (পিতা: আঃ রব হাওলাদার)। এএসআই মো. মনজুরুল ইসলাম, আলতাফ হোসেন, মো. হাসান ও যুগল কৃষ্ণের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান সফল করে।

​মাদকবিরোধী এই সফল অভিযানে স্থানীয় সচেতন মহল পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

আপডেট সময় : ০৫:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬