বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সহ এক প্রবাসীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার বিকাল ৩ টার উপজেলার নতুনহাট সংলগ্ন এলাকা আটক করা হয় তাকে।
আটককৃত নূরে আলম হাওলাদার (৩২) দেহেরগতি ইউনিয়নের বাহেরচর ঘোষকাঠী এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বাবুগঞ্জ থানার এসআই মজিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযান করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ২০০ টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। বাবুগঞ্জ থানা এলাকায় মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.