পিরোজপুরে জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) মাদক বিরোধী বিশেষ অভিযানে অনিক মৃধা নয়ন(৩২) ও রিজওয়ান সরদার (২৩) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত পৌণে ৮ টার দিকে নাজিরপুর- পিরোজপুর সড়কের কদমতলা নুরাণীগেট বাজার এলাকার সড়কের ওপর থেকে জেলা ডিবির ইন্সপেক্টর মোঃ মোস্তফা ও ইন্সপেক্টর শঙ্করের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দশ পিস করে মোট বিশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অনিক মৃধা নয়ন পিরোজপুর পৌরসভার কুমারখালি ২ নম্বর ওয়ার্ডের সুব্রত মৃধার ছেলে এবং রিজওয়ান সরদার জেলার শিকদার মল্লিক ইউনিয়নের ৬ নস্বর ওয়ার্ডের জাহাঙ্গির সরদারের ছেলে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্তণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবা সকালে আটককৃতদের ওই মামলার আসামী হিসেবে পিরোজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে ডিবি সূত্রে জানা গেছে ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.