সংবাদ শিরোনাম ::
বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবুগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান তেঁতুলিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন ছেলে বরিশালে পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি জীবননগর উথলী ঘর থেকে পঁচা দুর্গন্ধময় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান

জামাল কাড়াল, 
  • আপডেট সময় : ০৩:৪৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে নগরবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নির্দেশনায় বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নগরের বিভিন্ন ড্রেন ও ঝোপঝাড় পরিষ্কারের পাশাপাশি মশা নিধনে ওষুধ ছিটানো হয়।

অভিযান চলাকালে বিসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব রুম্পা শিকদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার এবং নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা।

এছাড়াও স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে রাব্বি, নির্বাহী প্রকৌশলী (পরিবহন) মো. জহিরুল ইসলাম টিপু, পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলী ও মাহবুবুর রহমান মিন্টুসহ বিসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নগরবাসীর সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং মশার বংশবিস্তারের স্থান ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নগরী গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান

আপডেট সময় : ০৩:৪৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬