সংবাদ শিরোনাম ::
বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবুগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান তেঁতুলিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন ছেলে বরিশালে পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি জীবননগর উথলী ঘর থেকে পঁচা দুর্গন্ধময় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৪৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসেরের চুয়াডাঙ্গা জেলায় কর্মকালীন সময়ের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতার প্রশংসা করেন।উল্লেখ্য, জামাল আল নাসের গত ২৪ আগস্ট ২৫ খ্রিস্টাব্দ চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের নিরাপত্তা ও সেবাদানসহ জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সততা, সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আস্থা ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করেন।
পরে বদলি জনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসেরকে স্মৃতি স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় তিনি তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬