চুয়াডাঙ্গার উথলী পুলিশ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।
সোমবার রাত সাড়ে ১১ টার দিকে জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন বাজার পাড়ার সালাম হোসেনের ছেলে মো রবিউল ইসলাম( ৪৮)'র ঘর থেকে দুর্গন্ধ বেরুতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পরে জীবননগর থানা পুলিশের একটি দল এসে ভিতর থেকে বন্ধ ঘর থেকে রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করেন।জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, স্থানীয়দের সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বন্ধ ঘরের দরজার ফাঁক দিয়ে আমরা ভেতরে একটি মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে দরজা ভেঙ্গে মরদেহটি উদ্ধার করা হয়। লাশের বেশিরভাগ অংশ পচে-গলে দুর্গন্ধ ছড়িয়েছে। রবিউলের চাচাত ভাই বলেন,রবিউলের স্ত্রী-সন্তান ও মা থাকলেও বেশ কিছুদিন ধরে সে উথলী বাজার পাড়ায় একাকী বসবাস করতেন। তিনি নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.