সংবাদ শিরোনাম ::
বাগেরহাটে কচুয়ায় একই পরিবারের তিন খুনের রহস্য উদ্ঘাটন পরকীয়া ও পারিবারিক দ্বন্দ্বের জেরে ট্রিপল মার্ডার, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩ ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে নতুন রেস্ট হাউজ ও ডাস্টবিন উদ্বোধন বিজয়নগরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল শিবির বানারীপাড়ায় সন্ধ্যা নদী গর্ভে বিলীণের পথে বৈদ্যুতিক টাওয়ার : অন্ধকারে নিমজ্জিত হবেন লাখো মানুষ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক তেঁতুলিয়ায় চোরাই মোটরসাইকেল সহ চোর আটক কাঠালিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের বাছাই পর্ব শুরু মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বেল্লাল হোসেন ঝালকাঠিতে কচু গাছের ডাল ভাঙাকে কেন্দ্র করে মারামারি, পুলিশ সুপারের কাছে অভিযোগ ও সালিশ নিয়ে বিতর্ক কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক

ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে নতুন রেস্ট হাউজ ও ডাস্টবিন উদ্বোধন

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৪:২৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির পর্যটনে যুক্ত হলো নতুন এক মাত্রা। জেলার বিখ্যাত ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে পর্যটকদের সুবিধার্থে নির্মিত রেস্ট হাউজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে স্থানীয়দের মাঝে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভিমরুলী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রেস্ট হাউজটির শুভ উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। উদ্বোধনের পর তিনি পর্যটন এলাকার পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়দের হাতে ডাস্টবিন তুলে দেন।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন,
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ,সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই রেস্ট হাউজটি নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এটি এ অঞ্চলের পর্যটনকেন্দ্রের সৌন্দর্য ও পর্যটকদের সুযোগ-সুবিধা বহুগুণ বাড়িয়ে দেবে।
পাশাপাশি, ভাসমান বর্জ্য শোধন ও গ্রীন বোট সার্টিফাইড ট্যুরিজম কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে, যা ভিমরুলীর অনন্য প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে নতুন রেস্ট হাউজ ও ডাস্টবিন উদ্বোধন

ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে নতুন রেস্ট হাউজ ও ডাস্টবিন উদ্বোধন

আপডেট সময় : ০৪:২৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬