বাবুগঞ্জে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ বাজারস্থ বাবুগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দিরের আয়োজনে ও বাবুগঞ্জ পূজা উদযাপন ফ্রন্ট এর সহযোগিতায় এ মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা পূর্বক আলোচনা সভায় বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য বাবু দুলাল চন্দ্র শাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সুলতান আহমেদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব মোঃ ওয়াহিদুল ইসলাম প্রিন্স, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শামসুল আলম ফকির, যুগ্ম আহবায়ক মোঃ আরিফুর রহমান শিমুল সিকদার, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাজন সিকদার, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মোঃ রাকিবুল হাসান খান রাকিব প্রমূখ।
এছাড়াও আলোচনা সভায় বাবু পরিতোষ চন্দ্র পাল, অপু চন্দ্র দাস সহ বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একটি মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি বাবুগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.