ঝালকাঠি সদরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ঝালকাঠি জেলা যুবদল নেতা ও ৭ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম নিজ উদ্যোগে এই চারা বিতরণ করেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে তিনি কিস্তাকাঠি আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩০টি, ইছানিল প্রাথমিক বিদ্যালয়ে ২০০টি এবং জেবিআই মাধ্যমিক বিদ্যালয়ে ১৮০টি—মোট ৫০০টি গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেন।চারা বিতরণকালে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থী এবং ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইসরাফিল সিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিন মাঝি , ওয়ার্ড যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হান্নান হোসেন,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মো. সাইফুল ইসলাম বলেন, "আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমি শিক্ষার্থীদের মাঝে এই গাছের চারা উপহার দিয়েছি।"
তিনি আরও বলেন, "আমি কাউন্সিলর হওয়ার জন্য নয়, এলাকার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়া এবং সন্ত্রাস দমনে একজন সেবক হিসেবে কাজ করতে চাই। এ ক্ষেত্রে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।"
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.