দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানিতে ২০২৬-২৭ আখ মাড়াই কে সামনে রেখে আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কেরুজ এ প্রতিষ্ঠানটির নিজস্ব ৮২টি ইউনিটের ৬ হাজার ৩০০ একর জমিতে একযোগে এই আখ রোপণের মাধ্যমে কার্যক্রম শুরু করেন কেরু এ্যান্ড কোং-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাব্বিক হাসান (এফসিএমএ)।এর আগে মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এ্যান্ড কোং-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাব্বিক হাসান (এফসিএমএ)।
বিশেষ অতিথি ছিলেন বিএসএফআইসির মহাব্যবস্থাপক (মিলস ফার্ম) মোহাম্মদ শহীদ উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান বলেন, "আগামী মৌসুমে চিনির উৎপাদন বৃদ্ধি ও মিলে পর্যাপ্ত আখ সরবরাহ নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নির্ধারিত সময়ে উন্নত জাতের ও গুণগত মানসম্পন্ন আখ রোপণ শেষ করতে পারলে চিনি উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।"
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.