সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার,, গ্রেপ্তার ১ পদ্মা সেতুর দুই পাশের রেলিং ভেঙে উল্টে গেল বাস নয় ভাই, নয় গৌরবের পরিচয়—সবাই উচ্চশিক্ষিত মোরেলগঞ্জের কামলায় শিক্ষায় আলোকিত এক পরিবার ঝালকাঠিতে নানা আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরু”—বরিশালে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বাবুগঞ্জে স্কুলের ডিজিটাল ল্যাব থেকে ১৭ ল্যাপটপ চুরি, ১০ দিনেও উদ্ধার হয়নি। সন্দেহের তীর নৈশ প্রহরীর দিকে সোনারগাঁও টেক্সটাইল শাখা ইমারত নির্মাণ শ্রমিক ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি গঠন খুলনায় ডেঙ্গু-হামের ভয়াবহ থাবা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ ও হামে ১ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৭৮ রোগী মানবিক সাংবাদিকতার এক উজ্জ্বল নাম—রাহাদ সুমন

বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরু”—বরিশালে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদেশফেরত অভিবাসী কর্মীদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা দেশে যথাযথভাবে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার।

তিনি বলেছেন, বিদেশ থেকে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ হয়ে যাওয়া নয়, বরং এটি নতুন স্বপ্নের শুরু। তাই বিদেশফেরতদের পুনরেকত্রীকরণের জন্য একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এর মাধ্যমে তাঁরা আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও কার্যকর অবদান রাখতে পারবেন।
৩১ আগস্ট সোমবার সোমবার সকালে বরিশালের ব্র্যাক লার্নিং সেন্টার সম্মেলনকক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুইজারল্যান্ডের অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় ‘প্রত্যাগত অভিবাসী কর্মীদের জন্য রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান কার্যালয়ের ম্যানেজার মোহাম্মদ হোসেন খান। বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় বিদেশফেরতদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে প্রকল্পের নানা সেবামূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি বলেন, পুনরেকত্রীকরণ কেবল আর্থিক সহায়তা নয়, এটি একটি সামগ্রিক প্রক্রিয়া; যার সঙ্গে সামাজিক ও মনোসামাজিক মর্যাদাও জড়িত।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম নিজ বক্তব্যে বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য যেন শুধু সেবা প্রদান করা না হয়, বরং প্রবাসফেরত ভাইবোনদের জীবনযাত্রার মান পরিবর্তন করাই যেন প্রধান লক্ষ্য হয়, সেটা নিশ্চিত করতে হবে। তাঁদের মনোসামাজিক সহায়তা ও দিকনির্দেশনা দেওয়াকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেব।’
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নী বলেন, প্রবাসজীবনের কঠোর সংগ্রাম শেষে দেশে ফিরে অনেকে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে চ্যালেঞ্জের মুখে পড়েন। ব্র্যাক তাঁদের আত্মমর্যাদা ফিরিয়ে দিতে এবং নতুন সম্ভাবনা তৈরিতে পাশে এসে দাঁড়িয়েছে।
বিদেশফেরতদের প্রাণিসম্পদ খাতে আত্মকর্মসংস্থান সৃষ্টির পরামর্শ দেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সুশান্ত দাশ। তিনি বলেন, দেশে ফেরার পর অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। সঠিক নির্দেশনার অভাবে শুরুতে কঠিন মনে হলেও অভিজ্ঞদের পরামর্শ নিয়ে ছাগল ও হাঁস-মুরগির খামার করার মতো উদ্যোগগুলো বেশ লাভজনক হতে পারে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহাজাদী আক্তার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম সাহাবুদ্দিন আহমেদ, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মুহাম্মদ কামরুজ্জামান, ইউসেপ বাংলাদেশের হেড অব টিভিইটি দুলাল চন্দ্র গোলদার প্রমুখ। এ ছাড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), মহিলা টিটিসি, বিসিক, প্রবাসী কল্যাণ ব্যাংক ও ইসলামী ব্যাংকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বিদেশফেরতদের টেকসই পুনরেকত্রীকরণে প্রয়োজনীয় প্রশিক্ষণ, মনোসামাজিক ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরু”—বরিশালে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার

বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরু”—বরিশালে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার

আপডেট সময় : ০১:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬