ঝালকাঠির ১৬০ নং সৈয়দ হালিমা মোয়াজ্জেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাস মালিক সমিতির সভাপতি মো. আনিসুর রহমান তাপু।
এ সময় স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে একটি নলকূপ (টিউবওয়েল) নষ্ট থাকায় সুপেয় পানির সংকট ও খাবার পানি থেকে বঞ্চিত থাকার বিষয়টি প্রধান অতিথির সামনে তুলে ধরেন। সাধারণ মানুষের এই দুর্ভোগের কথা শুনে মো. আনিসুর রহমান তাপু তাৎক্ষণিকভাবে বলেন, নলকূপটি ঠিক করতে যত টাকা খরচ হয়, তার পুরো খরচ তিনি বহন করবেন; এলাকাবাসী যেন দ্রুত এটি ঠিক করার ব্যবস্থা নেন। তিনি আরও যোগ করেন, "জনগণের সেবা করাই আমার মূল কাজ।"
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের হতদরিদ্র শিক্ষার্থীদের স্কুল ড্রেস খাতা কলম উপহার দেওয়ার ঘোষণা করেন।উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সায়মা আক্তার মনি সহকারী শিক্ষক মাহমুদা আক্তার, মনিরা আহমেদ, সানজিদা খানম,বিথীকা রানী গুহ ,
৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রফিক হাওলাদার,সহ সভাপতি আবুল বিশ্বাস, স্কুল কমিটির সদস্য বিমল চন্দ্র মিস্ত্রী, সদস্য মোঃ জুয়েল হোসেন মৃধা সহ স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.