দামুড়হুদায় দু'টি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ চালকের মৃত্যু আহত ৩
দামুড়হুদায় দু’টি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ চালকের মৃত্যু আহত ৩
- আপডেট সময় : ০৬:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।এসময় আহত হয়েছে অপর মটরসাইকেলে থাকা তিনজন।
রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে দামুড়হুদা ব্রীজ পার হয়ে দ্রুতগতিতে মটরসাইকেলে বাজারে আসছিল দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বাবলু রহমানের ছেলে শাহিন আলী (২৭)।অপর দিক দিয়ে একটি মটরসাইকেলে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ফার্মাসিস্ট বিষ্ণুপুর গ্রামের হামিদুল হকের ছেলে ফিরোজ হোসেন (৩২), অফিস স্টাফ চুয়াডাঙ্গা সদরের সিনেমা হলপাড়ার আবেদ উদ্দীনের ছেলে জনি আহমেদ (৪২) ও দামুড়হুদা মন্দির পাড়ার রবিন আলির ছেলে রংমিস্ত্রি নিষ্কলঙ্ক (৪০) আসছিলেন।এসময় দুটি মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শাহীন আলীর মৃত্যু হয়। অন্যদিকে ফিরোজ হোসেন, জনি আহমেদ ও নিষ্কলঙ্ক আহত হয়।পরে আহতদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

























