আনুষ্ঠানিকভাবে ঝালকাঠি জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নবাগত পুলিশ সুপার মেরিন সুলতানা।
নবাগত পুলিশ সুপার কার্যালয়ে এসে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে সম্মান জানান। এরপর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলাম ঝালকাঠি জেলার পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময় শেষে নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং বিদায়ী বা পূর্ববর্তী দায়িত্ব থেকে জেলার আনুষ্ঠানিক দায়িত্বভার বুঝে নেন।
দায়িত্বভার গ্রহণের পর পরই পুলিশ সুপার নিজ কার্যালয়ে জেলার সকল সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং অন্যান্য ইউনিট ইনচার্জদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেন। সভায় তিনি উপস্থিত সকল কর্মকর্তার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং জেলা পুলিশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন।ঝালকাঠি জেলায় যোগদানের পূর্বে তিনি ঢাকা এন্টি টেররিজম ইউনিটে পুলিশ সুপার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সততা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
জেলাবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশ প্রশাসনের কার্যক্রমকে আরও বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেছেন নবাগত পুলিশ সুপার।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.