বরিশালের বাবুগঞ্জে
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর বাবুগঞ্জ এর আয়োজনে উপজেলার রহমতপুর ইউনিয়নের মীরগঞ্জ ফেরিঘাট সংলগ্ন বালুরমাঠ নামক স্থানে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।
এ উপলক্ষে মৎস্য পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি, সফল মৎস্যচাষী পুরস্কার, আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল -৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনার সভাপতিত্বে ও বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস অফিসার এ এফ এম নাজমুস সালেহীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সুলতান আহমেদ খান, সদস্য সচিব মোঃ ওয়াহিদুল ইসলাম প্রিন্স, বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুর রউফ, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শামসুল আলম ফকির, বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিশু বিষয়ক অফিসার মোঃ ইসমাইল হোসেন, রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সুমন সিকদার সহ বাবুগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং বাবুগঞ্জ উপজেলার সকল মৎসচাষীগন।
আলোচনা সভা শেষে উপজেলার ৩ জন সফল মৎস্য চাষীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল -৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন তার ৩ মাসের বেতন উপজেলার গরীব ও অসহায় মৎস্যজীবি মানুষের মাঝে বিতরণের ঘোষণা দেন।
এছাড়াও মৎস্যচাষীদের অনুকূলে বরাদ্দকৃত সকল ধরনের সুযোগ সুবিধা সুসম বন্টনের আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.