তেঁতুলিয়া উপজেলা প্রশাসন আয়োজনে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এস. এম. আকাশ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন,তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান।
উপজেলা সমবায় কর্মকর্তা মামুনুর রশিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:উপজেলা মৎস্য দল সভাপতি, আশিক ইকবাল,ইউনিয়ন এমপি প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমান বাবলু,জাতীয় পদক প্রাপ্ত পরিবেশ কর্মী মাহমুদুর রহমান মামুন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহরাব আলী সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা মৎস্য সম্পদের সুরক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে মৎস্যচাষিদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা ও কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন শেষে ৩জন সফল মৎস্যচাষীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.