সংবাদ শিরোনাম ::
আদালতের আদেশ অমান্য করে শিক্ষকের জমিতে ধান রোপণের অভিযোগ। বিজয়নগরে চুরি বাড়ার নেপথ্যে ভাঙারি দোকান, নজরদারির দাবি স্থানীয়দের ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জেলা বিএনপি ও মহিলা দলের দোয়া ও মিলাদ মাহফিল ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজাপুরে মাদক সেবনের আখড়ায় অভিযান: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা চুয়াডাঙ্গায় ১ও ২ আসনের এমপির বৃক্ষরোপণ উদ্বোধন তেঁতুলিয়ায় চা-বাগান দখলকে কেন্দ্র করে বিধবাকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি হেরোইন ও ইয়াবার বিকল্প এখন ব্যাথা নাশক ট্যাপেন্টাডল ট্যাবলেট বাবুগঞ্জে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শোক কর্মসূচি, নেতৃত্বে সরদার খালেদ হোসেন স্বপন কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ।

চুয়াডাঙ্গায় ১ও ২ আসনের এমপির বৃক্ষরোপণ উদ্বোধন

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৩৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“বাসযোগ্য দেশ চাইলে গাছ লাগানোর বিকল্প নেই”—এমন আহ্বানের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুর ১২ টায় সদর উপজেলার বেগনগর কিন্ডারগার্টেন স্কুলের পাশের জমিতে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির মোঃ রুহুল আমিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা -১ আসনের এমপি ও জেলা জামায়াতে ইসলামীর জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রুহুল আমিন এমপি বলেন, “আমাদের চুয়াডাঙ্গায় শীত যেমন তীব্র, তেমনি গরমের দিনে মানুষের জীবন অসহনীয় হয়ে উঠে। ফলে বসবাসের জন্য পরিবেশ ক্রমেই প্রতিকূল হয়ে পড়ছে। নিজের জন্মভূমিকে বৈরী আবহাওয়ার প্রভাব থেকে রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে।” তিনি বলেন এ লক্ষ্যে আমরা চুয়াডাঙ্গা জেলায় ৩০ হাজার বৃক্ষ রোপন করবো।
বেশি বেশি গাছ লাগাতে হবে, গাছের পরিচর্যা করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য চুয়াডাঙ্গা গড়ে তুলতে হবে।” বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা -১ আসনের এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সামাজিক ও সাংগঠনিক উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, সমাজ কল্যাণ সভাপতি আব্দুল কাদের, জেলা যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, আইন বিষযক সম্পাদক দারুস সালাম, সদর আমীর মাওলানা বেলাল হুসাইন, চুয়াডাঙ্গা পৌর শাখার আমির অ্যাড. হাসিবুল ইসলাম প্রমুখ। আজ বৃক্ষ রোপনের প্রথম দিনে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ছাদের টবে ও বাড়ির আঙ্গিনায় বিভিন্ন জাতের ২০০ টি চারা রোপন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় ১ও ২ আসনের এমপির বৃক্ষরোপণ উদ্বোধন

চুয়াডাঙ্গায় ১ও ২ আসনের এমপির বৃক্ষরোপণ উদ্বোধন

আপডেট সময় : ০৫:৩৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬