সংবাদ শিরোনাম ::
মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় অন্য কোম্পানির প্যাকেটে নকল জৈব সার বাজারজাত, জামান এগ্রো ফার্মকে জরিমানা

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:১৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার সদর উপজেলার হোগলডাঙ্গা গ্রামে অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে জৈব সার বাজারজাত করার অভিযোগে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামান এগ্রো ফার্ম নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
শুক্রবার দুপুর ২ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।অভিযানে সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুর রহমান, ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম এবং সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের একটি দল।এসময় হোগলডাঙ্গা গ্রামে মোছা. হাফিজা খাতুনের মালিকানাধীন মেসার্স জামান এগ্রো ফার্মে অন্যে কোম্পানির প্যাকেট ব্যবহার করে জৈব সার বাজারজাত করার বিষয়টি প্রমাণিত হয়। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং নিজস্ব প্যাকেটে জৈব সার বাজারজাত করার নির্দেশনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় অন্য কোম্পানির প্যাকেটে নকল জৈব সার বাজারজাত, জামান এগ্রো ফার্মকে জরিমানা

চুয়াডাঙ্গায় অন্য কোম্পানির প্যাকেটে নকল জৈব সার বাজারজাত, জামান এগ্রো ফার্মকে জরিমানা

আপডেট সময় : ০২:১৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬