মাহাতাব উদ্দিন আল মাহমুদ ঘোড়াঘাট, (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বেসরকারি সংস্থার ল্যাম্ব আর্ন্তজাতিক যুব দিবস পালন করেছে। কানাডা গ্লোবাল এফিআরএস ওয়ার্ল্ড রিনিউ এর অর্থায়নে ও ল্যাম্ব সে এসআরএইচআর প্রজেক্ট এর সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষ্যে উপজেলার রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রী ও কিশোর-কিশোরীদের নিয়ে বর্ণাঢ্য রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে ল্যাম্বের টেকনিক্যাল অফিসার মনি কৃষ্ণ রায় মনির সভাপত্বিতে ও সিএইচডাব্লিউ মোঃ আলামিন ডলারের সঞ্চালনায় আলোচনা সভা সকাল ১১ টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংড়া ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাত হোসেন।
এতে আরোও বক্তব্য রাখেন ল্যাম্বের সে এসআরএইচআর প্রজেক্টের ঘোড়াঘাট কার্যালয়ের ফিল্ড কো-অডিনেটর, আদর্শ বিদ্যানিকেতনের ছাত্রী সুমাইরিয়া আমিন প্রমোখ।
উক্ত আলোচনা সভায় আদর্শ বিদ্যানেকতনের ৮০ জন ছাত্র-ছাত্রী ও কিশোর-কিশোরী অংশগ্রহন করে আরোও উপস্থিত ছিলেন সংস্থার ফিল্ড কর্মী ও ইউনিয়ন পরিষদের সদস্যগণ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.