বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ১০৭ নং বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকায় কর্মরত মো. রাজিব হোসেনকে সভাপতি এবং মো. হারুন অর রশিদ মৃধাকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— কাজল খান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, দেহেরগতি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাফিজুর রহমান খান, বিদ্যুৎসাহী সদস্য রিমা আক্তার। অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ রিয়াজুল, মো. পলাশ মোল্লা, গোলেনূর জান্নাত ও ময়না বেগম। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মোরশেদা পারভীন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) আঃ রাজ্জাক।
নবনির্বাচিত সভাপতি মো. রাজিব বলেন, “বিদ্যালয় শুধু পাঠ্যবই পড়ানোর প্রতিষ্ঠান নয়; শিশুদের নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার অন্যতম প্রধান ক্ষেত্র। একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও আধুনিক করার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আমরা গুরুত্ব দেব। শিক্ষকরা যাতে নির্বিঘ্নে পাঠদান করতে পারেন এবং শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে, সে লক্ষ্যে কমিটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
তিনি বিদ্যালয়ের উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষানুরাগী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
সভাপতি বলেন, “একটি ভালো বিদ্যালয় গড়ে তোলা শুধু কমিটি বা শিক্ষকদের একার দায়িত্ব নয়। আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে বিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ১০৭ নং বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।”
নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের নিরাপদ ও আনন্দঘন পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.