বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ ভবনটি নির্মাণ হলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় অবকাঠামোগত সংকট অনেকটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (১০ আগস্ট) দুপুরে ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রকৌশলী মাহফুজুর আলম মিঠু।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চারতলা বিশিষ্ট আধুনিক একাডেমিক ভবনটি প্রাথমিক পর্যায়ে প্রথম তলা নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা। ভবনটি নির্মাণ সম্পন্ন হলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষসহ শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা বাড়বে।
উদ্বোধনকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী মাহফুজুর আলম মিঠু বলেন, নতুন একাডেমিক ভবনটি বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ শিক্ষা অবকাঠামো নিশ্চিত করতে ভবনটির নির্মাণকাজ যথাযথ মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন তিনি।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানান, নতুন ভবন নির্মাণ হলে শ্রেণিকক্ষের সংকট কমার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে। বিশেষ করে একটি আধুনিক বহুতল ভবন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে সহায়ক হবে বলে তারা আশা করছেন।
ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে কেদারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ইউনুস মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান, মো. জামাল হোসেন, মোসা. লাকী আক্তার, মোসা. মুন্নী আক্তার, অভিভাবক সদস্য মো. টিপু শরীফ, ঠিকাদার মো. সবুজসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.