চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফ কতৃক ৩ জনকে বাংলাদেশে পুশইন চেষ্টাকে ব্যর্থ করে দিলেন টহলরত বিজিবির সদস্যরা।
রবিবার ভোরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর আওতাধীন জীবননগর উপজেলার মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর গেট দিয়ে তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ।
বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্প থেকে১ পুরুষ ও ২ নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়।এসময় মাধবখালী বিওপির টহল দলের নজরে এলে বিজিবি সদস্যরা শূন্য লাইন থেকেই তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।
বিজিবির বাধার মুখে ওই তিনজন শূন্য লাইন থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন। পরে বিজিবির অবস্থান অব্যাহত থাকায় ভোর ৫টা ২০ মিনিটের দিকে তারা ভারতের কাঁটাতারের কাছে ফিরে যায়। এরপর সকাল ৭টা ৫৫ মিনিটে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা ৬৮/৫-এস বরাবর গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, বিজিবির তৎপরতায় বিএসএফের অবৈধ পুশইনের প্রচেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। বিষয়টি ইতোমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.