ঝালকাঠির রাজাপুরে পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শুক্রবার রাতে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা ও গালুয়া ইউনিয়নের সোনালীমোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত মাদক কারবারিরা হলো
বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামের সেলিম হাওলাদার এর ছেলে মোহাম্মদ হাসান হাওলাদার( ১৯), একই গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ মেহেদী হাসান (২৩), এবং গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী গ্রামের মোঃ সরোয়ার হোসেনের ছেলে মো :আওলাদ হোসেন (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় অভিযান চালিয়ে হাসান হাওলাদার ও মেহেদী হাসানকে আটক করা হয়। তল্লাশি করে তাদের প্রত্যেকের কাছ থেকে ৫ পিস করে মোট ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পরবর্তীতে গালুয়া ইউনিয়নের সোনালীমোড় এলাকায় অপর একটি অভিযানে আওলাদ হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আরও ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে তাদের ঝালকাঠি আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.