চুয়াডাঙ্গা জেলা ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে আয়োজনে
দেশব্যাপী গ্যাস সংকট,ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও ভুতুড়ে বিল আদায় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও আলো করেছেন।
বৃহস্পতিবার সকালে দেশব্যাপী গ্যাস সংকট,ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও ভুতুড়ে বিল আদায় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান,
চুয়াডাঙ্গা জেলার সাবেক জেলা আমি আনোয়ারুল হক মালিক, চুয়াডাঙ্গা জেলা এনসিপির সদস্য সচিব আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মোঃ মফিজুর রহমান, সমাজ কল্যাণ সেক্রেটারি আলতাফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন:-সরকার সারা দেশব্যাপী গ্যাস সংকট, গ্যাসের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ নাই বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায়,নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ভয়াবহ মূল্যবৃদ্ধি করছে, সরকার এখন লুটপাটে ব্যস্ত। বর্তমান সরকারের নেতাকর্মীরা দেশ ও জনগণ বিরোধী কাজে লিপ্ত ।লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি,সহ বিভিন্ন সন্ত্রাসী জড়িয়ে আছে।
গ্যাস সংকটে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। দেশের মানুষ এখন বিপদে আছে। আমরা সরকারকে বলতে চাই অনতিবিলম্বে তেল,গ্যাস, বিদ্যুৎ,ভুতুড়ে বিল আদায় সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো না হলে আমরা ১১ দলীয় ঐক্য সামনের দিনগুলিতে জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ দুর্বার আন্দোলন গড়ে তুলবো।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.