চুয়াডাঙ্গার থানা মোড় ও বড়বাজার চৌরাস্তার মোড়ে সরকারি জমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩০টি অবৈধ স্থাপনা ভেঙ্গে সরিয়ে ফেলা হয়। এছাড়া অবৈধ স্থাপনা গুলো ভেঙে ট্রাকে করে চুয়াডাঙ্গা পৌরসভায় নিয়ে রাখা হয়।উল্লেখ,
চুয়াডাঙ্গা বড়বাজার থানামোড় চৌরাস্তায় কয়েক বছর ধরে সরকারি জমিতে স্থানীয়রা অবৈধভাবে ছোট বড় স্থাপনা গড়ে তোলে। ফলে সড়ক এবং ফুটপাত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জন ভোগান্তি ও দুর্ভোগ লাঘবের জন্য এ অভিযান পরিচালনা করা হয়।উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুর রব।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.