ঝালকাঠির নলছিটিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে মোট ১৮,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় নলছিটির নাচনমহল বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা।
জরিমানা আদায় করা প্রতিষ্ঠান গুলো হলো মা মেডিকেল হল মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১২,০০০ টাকা।বিশ্বাস মেডিকেল হল মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ১,০০০ টাকা।
লাইভ বেকারি পণ্যের মূল্যতালিকা না থাকায় ৩,০০০ টাকা।
রাকিব স্টোর মূল্যতালিকা না থাকায় ১,০০০ টাকা।
শাহ আলম স্টোর মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ১,০০০ টাকা।
অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক সাফিয়া সুলতানা জানান: "নাচনমহল বাজারে কয়েকটি দোকানে মূল্যতালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৫টি প্রতিষ্ঠানকে ১৮,০০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।"
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.