ঝালকাঠি সদর উপজেলার ঐতিহ্যবাহী ভীমরুলি ভাসমান পর্যটন কেন্দ্রে ট্রলারে অতিরিক্ত ভাড়া আদায় এবং উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
১ আগস্ট শনিবার বিকেল ৫ টায় এই অভিযান পরিচালনা করেন ঝালকাঠি সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ।
জানা যায়, সম্প্রতি পর্যটন কেন্দ্রটিতে ঘুরতে আসা ভ্রমণপিপাসুরা ট্রলারে অতিরিক্ত ভাড়া আদায় এবং যত্রতত্র উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর ফলে শব্দদূষণের শিকার হওয়ার অভিযোগ করে আসছিলেন। পর্যটকদের এমন ভোগান্তির বিষয়টি নজরে আসার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অতিরিক্ত ভাড়া আদায় ও বিধি লঙ্ঘন করে সাউন্ড বক্স বাজানোর বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করা হয় এবং সংশ্লিষ্টদের নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় সচেতন মহল ও সাধারণ পর্যটকরা সন্তোষ প্রকাশ করেছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.