:ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকাসহ শিপ্রা রানী দাস (৪৬) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
৩০ জুলাই বেলা ৩টা ৫৫ মিনিটে ঝালকাঠি সদর থানাধীন পৌরসভা ৪নং ওয়ার্ডের পালবাড়ি রোডস্থ জনৈক মো. ইকবাল খানের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শিপ্রা রানী দাস (৪৬) ঝালকাঠি পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের পাল বাড়ি এলাকার গৌতম দত্তের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা, ঝালকাঠির অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবির একটি টিম এসআই (নিঃ) মো. আলমগীর হোসেনের সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি সদর থানার জিডি নম্বর ৪৪০ (তারিখ: ৩০/০৭/২০২৬ ইং) মূলে উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে আসামি শিপ্রা রানী দাসকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ১০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৪৫,০০০ (পয়তাল্লিশ হাজার) টাকা আলামত হিসেবে জব্দ করা হয়।
ঘটনার বিষয়ে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. আলমগীর হোসেন বাদী হয়ে ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত এজাহার দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.