বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযান ও তৎপরতায় উদ্ধার হওয়া ২০টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কাউনিয়া থানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
বিএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইনের সার্বিক দিকনির্দেশনা এবং সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন) পবিত্র কুমার হালদারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাউনিয়া থানা পুলিশ জুলাই মাসজুড়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন উদ্ধার করে। পরবর্তীতে যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে সেগুলো হস্তান্তর করা হয়।
দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। এ সময় তারা বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদার, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ সনজীত চন্দ্র নাথসহ থানার অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ কর্মকর্তারা বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিক সেবা প্রদানেই বরিশাল মেট্রোপলিটন পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.